ঈদে স্যামসাং ফোনে ২৫ হাজার টাকার ক্যাশব্যাক!

১৫ জুলাই, ২০২১ ১৮:২১  
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রায় প্রতিটি ফোনে ছাড় ও ক্যাশব্যাক ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতারা যেকোনো স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন কিনলেই সাথে পাবেন তিন মাসের স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এছাড়াও একটি গ্র্যান্ড ইনভাইট অফারে ক্রেতাদের জন্য লটারির মাধ্যমে থাকছে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার বা ওয়াশিং মেশিন জিতে নেয়ার সুযোগ। সবচেয়ে বড় অফারে গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি কিনলে বাডস প্রো, এস২১ প্লাস অথবা তাৎক্ষণিক ২৫ হাজার টাকার ক্যাশব্যাক দিচ্ছে স্যামসাং। স্যামসাং বাংলাদেশের মোবাইল বিভাগের প্রধান মুয়ীদূর রহমান জানিয়েছেন, ঈদের পরেও আগামী ৩১ জুলাই পর্যন্ত এই সুযোগ অব্যাহত থাকবে। অন্যান্য ছাড়ের মধ্যে ক্রেতারা গ্যালাক্সি এম০১ কোর, গ্যালাক্সি এম০২, গ্যালাক্সি এম০২এস ও গ্যালাক্সি এম১২ স্মার্টফোনগুলো কিনলেই পাবেন কমপক্ষে ১ হাজার টাকা ক্যাশব্যাক। এছাড়াও, গ্যালাক্সি এম২১ কিনলে পানবেন কমপক্ষে ২ হাজার টাকা ক্যাশব্যাক এবং প্রমোশনাল অফারে গ্যালাক্সি এম৩১ স্মার্টফোন কিনলে সাথে থাকছে ৪ হাজার টাকার আকর্ষণীয় ছাড়। শুধু তাই নয়, গ্যালাক্সি নোট১০লাইট স্মার্টফোনের সাথে ক্রেতারা পাবেন কমপক্ষে ৫ হাজার টাকা ক্যাশব্যাক। আরও থাকছে স্যামসাং গ্যালাক্সি এ৩২ স্মার্টফোন কেনার পরে ৬ মাসের সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা।